সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৫) নিহত হয়েছেন।

তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।

শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও বার আউলিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পেট্রল পাম্প থেকে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস রিফিল করে বাড়ি যাওয়ার পথে চট্টগ্রামমুখি একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

পরে স্থানীয়রা চালক মোহাম্মদ সাহাব উদ্দিনকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক দীপক কুমার সিংহ কালবেলাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি মহাসড়ক থেকে সরিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

১০

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

১১

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

১২

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

১৩

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

১৪

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

১৫

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

১৬

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

১৭

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১৯

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

২০
X