গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রির অপরাধে জরিমানা 

গাংনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
গাংনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাঁশাবাড়ীয়া এবং গাংনী বাজারের দুটি দোকানে বাজার অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া গ্রামের মিজান ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানে গণি গুলের অনুকরণে নকল গুল সরবরাহ ও বিক্রি করে আসছিল। অভিযানে ওই প্রতিষ্ঠানে মেলে নকল গুলের অস্তিত্ব। অভিযানে নকল গুল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে গাংনী বাজারের আকমল স্টোর অ্যান্ড গিফট হাউজে নিষিদ্ধ নাইট ক্রিম পাওয়া যায়। এছাড়াও দোকানটিতে লাইসেন্স ছাড়াই বিক্রি করা হয় শিশু খাদ্য। নিষিদ্ধ নাইট বিক্রি বিক্রি এবং শিশু খাদ্যের লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় কিছু নাইট ক্রিম।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান বলেন, সরকার নিষিদ্ধ ১৭টি কমসেটিক্স পণ্য রয়েছে। যা ব্যবহারে মুখের ক্যানসারসহ নানা রোগ হয়। এসব পণ্য বিক্রি করা নিষিদ্ধ জেনেও দোকানে প্রদর্শণ এবং বিক্রি করা হচ্ছে। এসব পণ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১০

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১১

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১২

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৩

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৪

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৫

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৬

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৭

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৮

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৯

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

২০
X