ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০১:২৮ এএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

দুর্ঘটনা কবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনা কবলিত বাস। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীর মোড় এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক।

আহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মকবুল হোসেন (৪৫), খায়রুন নাহার (৪০), আবিনা (৪০), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার আশা (৩২) ও তার ছেলে আসিফ (১২), আরাজী পাইকপাড়া গ্রামের আব্দুল সাত্তার (৪০), পঞ্চগড় সদর উপজেলার কহরপাড়া গ্রামের মো. আসাদ (৪৫), একই জেলার জিয়াবাড়ি গ্রামের আবু তালেব (৩৫) এবং রংপুর সদর উপজেলার কামারপাড়া এলাকার মো. আলম (৪৫), সিও বাজার এলাকায় জসিম (৩৫)। তাৎক্ষণিকভাবে অপর ৫ জনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিপরীত দিক থেকে আসা রংপুর-ঠাকুরগাঁও রুটের বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X