সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে ‘সোনারগাঁ’ : মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মামুনুল হক। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মামুনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বাংলাদেশ যদি গোটা আরব কিংবা মুসলিম বিশ্বের কাছে পরিচিত হওয়ার একটা কারণ থাকে- সে কারণ হলো এই সোনারগাঁ। গোটা পাক-ভারত উপমহাদেশে হিন্দুত্ববাদ এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁ থেকে আল্লাহর পয়গাম্বরের (সা.) হাদিসের শিক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় হাজী মোহাম্মদ (র.) এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা যতদিন বেঁচে থাকব সত্যের পথে থাকব, জুলুমের বিরুদ্ধে থাকব, সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকব, যতটুকু পারি ততটুকু করব, না পারলে আমাদের সমর্থন থাকবে৷

অনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও অত্র মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা হাজি আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম শাইখুল হাদিস মহিবুল ইসলাম বাক্বী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি ওবায়দুল কাদের নদবী, ইমাম-ওলামা ঐক্য পরিষদের মহাসচিব সোনারগাঁ থানা শাখা মুফতি মো. সাইদুর রহমান, হাফেজ মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ৷

পরে মাদ্রাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১০

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১১

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১২

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১৩

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১৪

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৫

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১৬

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১৭

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৮

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৯

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

২০
X