কুমিল্লা ব্যুরো ও বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কা, চালক নিহত

দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত
দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ১০ যাত্রী।

শনিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার নিমসার পরিহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন লরিচালক বিপ্লব বাবু (৩৫)। তিনি দিনাজপুর সদর এলাকার সুলতান আহমেদের ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রড নিয়ে ঢাকা যাচ্ছিল একটি লরি। সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে রডবোঝাই লরিটিকে রাস্তার পাশে থামায় চালক। এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি বাস লরিটিকে ধাক্কা দেয়।

এ সময় বাস ও লরির মাঝে পরে ঘটনাস্থলেই লরিচালক বিল্পব মারা যায়। দুর্ঘটনায় বাসের একটি অংশ দুমড়েমুচড়ে যায়। এতে নারী-শিশুসহ ১০ আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ, লরি ও বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X