কালকিনি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চশব্দে হর্ন বাজানো কেন্দ্র করে সংঘর্ষ

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা
মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা

মাদারীপুরের কালকিনিতে উচ্চশব্দে হর্ন বাজানো কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বিকেলে কালকিনি থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালাচ্ছিলেন চালক অহিদুল ব্যাপারী। বাসটি রেন্ডিতলা এলাকায় এসে হর্ন দিলে আতঙ্কে মোটরসাইকেল আরোহী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদির স্বজনরা বাসটিকে ধাওয়া দিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে চালক অহিদুলকে ব্যাপক মারধর করে।

স্থানীয়রা জানান, চালক অহিদুল ব্যাপারী কালকিনির ভুরঘাটা মজিদবাড়ি এলাকার আক্কেল ব্যাপারীর ছেলে এবং স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদি পাশের উত্তর রাজদী গ্রামের রেন্ডিতলা এলাকার জলিল ঘরামীর ছেলে। পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ায় মুহূর্তেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X