বীরগঞ্জ ও ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ১৯ মে ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি : কালবেলা

দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে ২৮ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজগর আলীর ছেলে মো. দেলোয়ার (৪৮), মো. ইমরুল (৪০), জুলফিকার আলী (৪৫) ও মোহাম্মদ মানিক।

আহতরা হলেন- আল-মামুন (৪০), আবদুস মান্নান (৩৭), ও নাহিদ (৩২)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশে একটি কনফারেন্সে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা ও গাড়ির চালক। সকাল ৭টার দিকে ২৮ মাইল এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, এখন পর্যন্ত চারজন মারা গেছে। আহত ৩ জন চিকিৎসাধীন আছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X