গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলশিক্ষার্থীদের ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত আল আমিন হোসেনকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
কারাদণ্ডপ্রাপ্ত আল আমিন হোসেনকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে স্কুলশিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে আল আমিন হোসেন নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার বাদিয়াপাড়া মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত আল আমিন হোসেন পেশায় টাইলস মিস্ত্রি। তিনি বামুন্দী গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম সাদ্দাম হোসেন বলেন, আল আমিন হোসেন স্কুলে যাওয়া আসার পথে শিশু ছাত্রীদের নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিপীড়ন করে আসছিল। আজ এক শিশু ছাত্রীকে উত্যক্ত করার সময় এলাকাবাসী ধরে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ের পর এ অপরাধে দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X