কে এম রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকা ব্যয়ে নির্মিত মাদারীপুর বিসিকের অর্ধেক প্লটও বরাদ্দ হয়নি

মাদারীপুর বিসিক শিল্পনগরী। ছবি : কালবেলা
মাদারীপুর বিসিক শিল্পনগরী। ছবি : কালবেলা

প্রায় ৬১ কোটি টাকা ব্যয় করে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় মাদারীপুর সম্প্রসারিত বিসিক নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হলেও বরাদ্দ হয়নি অর্ধেক শিল্প প্লট। বরাদ্দকৃত প্লটও খালি পড়ে আছে। খালি পড়ে থাকায় যেখানে থাকবার কথা শিল্প প্লট সেখানে গজিয়েছে ঘাস আর ঝোপ-জঙ্গল। বর্তমানে জায়গাটি মাদকসেবীসহ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

তবে ব্যবসায়ীদের দাবি, নতুন বিসিকের শিল্প প্লটের দাম অনেক বেশি। নেই কোনো গ্যাস সংযোগ। এসব কারণে আগ্রহ নেই ব্যবসায়ীদের।

আর মাদারীপুর বিসিকের শীর্ষ কর্মকর্তার দাবি, আগামী দু-এক বছরের মধ্যেই গড়ে উঠবে কলকারখানা।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ১৯৮৭ সালে মাদারীপুরে একটি শিল্পনগরী প্রতিষ্ঠা করে। এরপর ২০১৪ সালে মাদারীপুরের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে মাদারীপুর বিসিক শিল্পনগরীর সস্প্রসারণের উদ্যোগ নেয় সরকার। এতে ব্যয় ধরা হয় ৬০ কোটি ৬০ লাখ টাকা। সে মোতাবেক ২০ একর জমি অধিগ্রহণ করে। শুধু ভূমি অধিগ্রহণ খাতেই ব্যয় হয় ৩০ কোটি ২৪ লাখ ১৫ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। শুরু করা হয় শিল্পনগরী স্থাপনের কাজ। ১৮টি শিল্প ইউনিটে ৪৬টি প্লট করা হয়। নির্মাণকাজ শেষ করে ২১ এপ্রিল ২০২২ সালে মাদারীপুর সম্প্রসারিত বিসিক উদ্বোধন করা হয়। কাগজে কলমে উদ্বোধন করা হলেও গড়ে উঠেনি কোনো শিল্প কলকারখানা। ৪৬টি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে ২২টি প্লট। বাকি ২৪টি প্লট এখনও বরাদ্দ হয়নি। বরাদ্দকৃত ২২টি প্লটও ফাকা পড়ে আছে। গড়ে উঠেনি কোনো শিল্প কলকারখানা।

শিল্প উদ্যোক্তদের দাবি, ভূমি উন্নয়ন, রাস্তা, পানি সরবরাহ, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন, গ্যাস সংযোগ প্রভৃতি সুযোগ-সুবিধা না থাকলে কারখানা গড়ে তোলা সম্ভব নয়। এ ছাড়াও প্লটের দাম অতিরিক্ত হওয়ার কারণে বরাদ্দ হয়নি অনেক প্লট।

মাদারীপুর পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি ও উদ্যোক্তা অলিউল আহসান কাজল বলেন, নতুন বিসিকের শিল্প প্লটের দাম বেশি। নেই গ্যাস, বিদ্যুৎ সুবিধা। আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছে থাকলেও বিভিন্ন সমস্যার কারণে আগ্রহ নেই।

মাদারীপুর বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত এজিএম পার্থ সারথী দাস বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সহায়তাসহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে এই বিসিক। তবে উৎপাদনে যেতে দুই এক বছর সময় লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১০

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১১

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১২

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৩

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৪

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৫

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৬

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৭

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৮

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৯

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

২০
X