রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

আহতদের নেওয়া হয় হাসপাতালে। ছবি : কালবেলা
আহতদের নেওয়া হয় হাসপাতালে। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছে অন্তত ২৫ জন। বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার শিবচর পৌরভবন-২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের বেশিরভাগই উপজেলার পাঁচ্চর, মাদবরেচর ও কাঠালবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আহত হন অন্তত ২৫ জন। এ ছাড়া বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে কয়েকজনকে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত কয়েকজন বলেন, তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি। এ সময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামে স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদের (বর্তমানে পৌরসভা) চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল।

এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে যায়। আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেনেছি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X