ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

ঘাতক ট্রাক। ছবি : কালবেলা
ঘাতক ট্রাক। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে কাঠবোঝাই ট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৬টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মৃত আলেক চান মিয়ার পুত্র আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের মৃত সাবু মিয়ার পুত্র আব্দুল হালিম মিয়া (৬০)।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আকবর নগর বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ থেকে ভৈরবমুখী বেপরোয়া মালবাহী ট্রাক বাজারে দোকানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে আব্দুল হালিম ও আঙ্গুর মিয়া নিহত হন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাহাবুর রহমান কালবেলাকে বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় ট্রাক চাপায় দুইটি সিএনজির দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X