কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের আগেই নির্বাচন, তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন : সেলিম ভূঁইয়া

বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ অন্যরা। ছবি : কালবেলা
বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার দাউকান্দি উপজেলার গৌরীপুর বিএনপির দলীয় কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি দেশ চালাবে, সেজন্য দলের লোকদের আরও সহনশীল হতে হবে। আচার-আচরণ ভালো এবং সহনশীল হতে হবে। কোনো অপকর্মের সঙ্গে জড়িত হবেন না৷

তিনি আরও বলেন, তারেক রহমানের আগামীতে যে কেবিনেট হবে সেই কেবিনেটে কেউ কোনো অপকর্মের সঙ্গে জড়িত হবেন না৷ দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশের রাস্তাঘাট উন্নয়ন হবে এবং দেশের সব সেক্টরে সংস্কার হবে। কারণ আমাদের ৩১ দফার রাষ্ট্র কাঠামোর মধ্যে সংস্কারের কথা বলা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির সঞ্চালনায় ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম ও দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X