যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলায় ডাবলু নামে এক অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) ভোরে যশোর-ঝিনাইদাহ মহাসড়কের ব্র্যাক অফিসের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডাবলু (৬৫) ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত ডাবলু পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের ন্যায় শনিবার তিনি অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। রোববার সকালে স্থানীয় চুড়ামনকাটি বাজারের অদূরে ব্র্যাক অফিসের কাছে রক্তাক্ত ও চোখ উপড়ানো মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের পরিবারের ধারণা, ছিনতাইকারীর কবলে পড়তে পারেন তিনি। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে হত্যা করে তার কাছে থাকা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুর রউফ বলেন, খবর পেয়েই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসেছিলেন। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। তবে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X