রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

আম পাড়তে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় ডোবাই পড়ে নিহত মোহাম্মাদ আনাস (বাঁয়ে) ও ইয়াসিন আরফাত। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ায় ডোবাই পড়ে নিহত মোহাম্মাদ আনাস (বাঁয়ে) ও ইয়াসিন আরফাত। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটি ভরাটের জন্য খনন করা ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- একই গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস (৭) ও মো. ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত (৫)। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম জানান, তারা ভূমিরখীল রাইজিং স্কুলের পূর্ব পাশে সাবের সওদাগরের নতুন বাড়ির বাসিন্দা। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হয়েছিল। এরপর তাদের সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়।

তিনি বলেন, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। তার পাশেই একটি আম গাছ রয়েছে। পরিত্যক্ত ডোবাটি শুকনো অবস্থায় ছিল, তবে কয়েকদিনের বৃষ্টিতে পানি ভর্তি হয়ে সমতলের সঙ্গে একাকার হয়ে গেছে। শিশু দুটি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে। সম্ভবত আম পাড়ার চেষ্টা করেছিল তারা। তাদের একজনকে উদ্ধার করে হাসপাতালেও নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ডোবায় পড়ে দুই বাচ্চার মৃত্যুর খবর শুনেছি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X