টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে শ্বাসরোধে হত্যা, প্রতিবেশী কিশোর আটক

শিশু হোসাইনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
শিশু হোসাইনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নিখোঁজের দুদিন পর হোসাইন নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী এক কিশোরকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ মে) সকালে উপজেলার ধিপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি-সংলগ্ন একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হোসাইন টঙ্গিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে খেলতে বের হয় হোসাইন। কিন্তু সন্ধ্যার পরেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা জানতে পারে, প্রতিবেশী মাহিমের (২০) সঙ্গে তাকে বাইসাইকেলে ঘুরতে দেখা গেছে।

সেই সূত্র ধরে মাহিমকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোসাইনকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে এবং মরদেহ জঙ্গলে ফেলে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেখানো স্থান থেকে রোববার সকাল ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আরিয়ান (মাহিম) এলাকায় বিভিন্ন সময় সাধারণ মানুষকে উত্ত্যক্ত করত। এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল সে। বিভিন্ন সময় আরিয়ানের মায়ের কাছে হোসাইন বিচার দিত। বিচার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।

টঙ্গীবাড়ি থানার ওসি মো. মুহিদুল ইসলাম বলেন, শিশু হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X