সদর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর গ্রেপ্তার

গ্রেপ্তার সাজ্জাত হোসেন সাগর। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সাজ্জাত হোসেন সাগর। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাত হোসেন সাগর মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার।

জানা গেছে, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতন হলে পালিয়ে যায় সাজ্জাত হোসেন সাগর। পরে দক্ষিণ কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, আসামিকে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X