লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুর মডেল থানা। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর মডেল থানা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ মে) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।

নিহতদের মধ্যে একজন সদরের লাহারকান্দি ইউনিয়নের কুমিদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে নজরুল ইসলাম কালাম (৫০)। তিনি পেশায় ভ্যানচালক। অপরজনের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় সিমেন্টবাহী কাভার্ডভ্যান ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক কালাম আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আহত এক বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। দুজনই মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, সড়কের ওপর আহত হয়ে এক ব্যক্তি পড়ে ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X