লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অধিকাংশ ফৌজদারি অপরাধ জমির বিরোধে ঘটছে : রাজিব কুমার

ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। ছবি : কালবেলা
ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, দেওয়ানি ছাড়াও বর্তমানে ফৌজদারি যত অপরাধ সংঘটিত হচ্ছে; তার বেশিরভাগ জমিসংক্রান্ত বিরোধে। জমির বিরোধে প্রাণহানিও ঘটছে।

তিনি বলেন, এসবের প্রধান কারণ হচ্ছে, মালিকানায় কাগজপত্র সঠিক না থাকা এবং যথাযথ ধারণা না থাকা। এ জন্য সকল মালিককে বলব, জমির কাগজপত্র সঠিকভাবে করবেন ও প্রাথমিক ধারণা রাখবেন।

রোববার (২৫ মে) সকালে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজিব কুমার সরকার বলেন, নিয়মিত ভূমি কর পরিশোধ করতে হবে। এখন অনলাইনে ভূমি করসহ বিভিন্ন সেবা পাওয়া যায়। আগের মতো খাজনা পরিশোধ করতে ভূমি অফিসে যেতে হয় না। এজন্য নিজে অনলাইনে ভূমি সেবা নিন, অন্যকেও উৎসাহিত করবেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মজিবুর রহমান, হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সোহানা খন্দকার।

উল্লেখ্য, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের ২১টি স্টল রয়েছে। যেখানে খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে পারবে সেবাগ্রহীতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X