পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার চরে দেখা মিলল রাসেলস ভাইপারের

রাসেলস ভাইপার। ছবি : কালবেলা
রাসেলস ভাইপার। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় ধানের খেতে দেখা মিলেছে রাসেলস ভাইপারের। এ সময় সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন ইয়াকুব আলী নামের এক কৃষক।

শনিবার (২৪ মে) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নদী এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কৃষক ইয়াকুব আলী ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ইয়াকুব আলীসহ ৬ জন দিনমজুর জমিতে ধান কাটতে যান। এ সময় একটি সাপ দেখতে পান তিনি। এ সময় ইয়াকুব আলীসহ কয়েকজন মিলে তাদের হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে জানতে পারেন সাপটি রাসেলস ভাইপার।

স্থানীয়রা আরও জানায়, প্রতি বছর পদ্মার চরে রাসেলস ভাইপার দেখা যায়। এর আগে পদ্মার চর থেকে কয়েকজন কৃষককে সাপে কামড় দেওয়ার ঘটনাও ঘটেছে। রাসেলস ভাইপারের ভয়ে কৃষকরা পদ্মার চরে কাজ করতে যেতে চান না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবু দারদা বলেন, হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পেরেছি চারজন সাপে কাটা রোগীকে প্রয়োগ করার মতো ভ্যাকসিন মজুত রয়েছে। এ ছাড়া ওই এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X