মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রামে রবির টাওয়ারে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ

আগুনে ক্ষতিগ্রস্ত রবির টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ। ছবি : কালবেলা
আগুনে ক্ষতিগ্রস্ত রবির টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ। ছবি : কালবেলা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো নাশকতা চালিয়ে যাচ্ছে স্থানীয় সন্ত্রাসীগোষ্ঠীগুলো। এরই মধ্যে সোমবার (২৬ মে) চট্টগ্রামের রাউজান ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায় মোবাইল অপারেটর রবির টাওয়ারে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এদিন আরও কয়েকটি সাইটে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসব হামলায় পাঁচ কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে রবি।

জানা যায়, কয়েক মাস ধরেই পার্বত্য তিন জেলায় রবির অন্তত ৫১টি মোবাইল টাওয়ার বিভিন্নভাবে নাশকতার শিকার হয়েছে। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কোথাও ফাইবার অপটিক কাটা হয়েছে। খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে টাওয়ারের নিরাপত্তাকর্মী ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের অপহরণ করা হয়েছে। একই সঙ্গে অপরিচিত নম্বর থেকে নিয়মিতভাবে রবির কর্মকর্তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

অপারেটরটি জানায়, রাউজান ও মাটিরাঙ্গার আগুন লাগানোর ঘটনায় ক্ষতিগ্রস্ত টাওয়ারগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। যার ফলে স্থানীয় এলাকাগুলোতে মোবাইল ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কাজ করছে। এর আগে একই ধরনের হামলায় খাগড়াছড়ি জেলায় রবির ৩২টি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে এখনো কয়েকটি সাইট বন্ধ রয়েছে। তবে এখনো পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রবি কর্তৃপক্ষ।

রবির মোবাইল টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইডটকো বাংলাদেশ মোবাইল টাওয়ারের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কিছু টাওয়ার পুনরুদ্ধার করা হলেও, পরবর্তীতে সেগুলোর ওপর আবারও হামলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এসব মোবাইল টাওয়ারের সেবা পুনঃস্থাপন ও সাইটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিটিআরসির সহযোগিতা কামনা করেছে রবি। অপারেটরটি জানায়, এই পরিস্থিতিতে গ্রাহক সেবা চরম সংকটে পড়েছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ যোগাযোগে প্রভাব পড়ছে। দুর্গম এলাকার মানুষ চিকিৎসা, ওষুধ ও খাদ্যদ্রব্য সংগ্রহেও হিমশিম খাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X