সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার। ছবি : সংগৃহীত
সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার। ছবি : সংগৃহীত

তিন দিন নিখোঁজ থাকার পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষারকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের কাছে তুষার জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে আটকে রাখে এবং বারবার শারীরিক নির্যাতন করে। এ সময় তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং গত তিন দিন তাকে কোনো খাবার দেওয়া হয়নি। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস কালবেলাকে বলেন, পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনিতে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৮ আগস্ট) রাতে নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X