স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

সিপিএল লোগো। ছবি : সংগৃহীত
সিপিএল লোগো। ছবি : সংগৃহীত

পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান বিগ ব্যাশ, বিপিএলসহ মাঠ মাতিয়েছেন একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বের নামিদামি লিগে তার রয়েছে আলাদা চাহিদা। বিপিএল খেলা এ পাক তারকা এবার প্রথমবারের মতো নাম লেখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

জানা গেছে, চলমান সিপিএলের বাকি মৌসুমের জন্য রিজওয়ান যোগ দিচ্ছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে। আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি দেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে যোগ দেওয়ায় তার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে এ তারকা ক্রিকেটারকে।

আসন্ন এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি রিজওয়ানের। ফলে সিপিএলে খেলায় তার কোনো বাধা নেই। রিজওয়ানের অন্তর্ভুক্তিতে সিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সংখ্যা আরও বেড়েছে। ইতোমধ্যেই লিগটির বিভিন্ন দলে খেলছেন পাকিস্তানের নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদরা।

রিজওয়ানের দল চলতি সিপিএলে পয়েন্ট টেবিলে নিচ থেকে দ্বিতীয় স্থানে আছে। এর আগে, ২০১৭ ও ২০২১ সালে সিপিএলের শিরোপা জিতে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X