কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ঘটনাস্থল। ছবি : সংগৃহীত
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

কুমিল্লায় ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরের অশোকতলা বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের মো. সায়েম (২৪) অশোকতলা এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া আমিনুল ইসলামের ছেলে। রংপুরের বাসিন্দা আমিনুল কুমিল্লা নগরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয় একটি সূত্র বলছে, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাঝে মাঝেই চাঁদা সংগ্রহ করত। এ ছাড়া চুরি ছিনতাইয়ের সঙ্গেও সে জড়িত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এ সময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখে। সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। পরে এলাকাবাসী জড়ো হয়ে আবার সায়েমকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ সেখানে গেলে সায়েমের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত হলে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর ওই কোম্পানির লোকজন পলাতক রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা বলছে, সে ওই এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X