মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশইন

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন করা হয় ১৯ জনকে। ছবি : কালবেলা
মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন করা হয় ১৯ জনকে। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ ১৯ জনকে অবৈধভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই মুসলিম সম্প্রদায়ের বাংলা ভাষাভাষি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ মে) ভোরে তাইন্দং সীমান্ত দিয়ে গোলমনিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইন করে।

জানা যায়, সীমান্ত পার হয়ে মাটিরাঙ্গার তাইন্দং কৃষ্ণদয়াল পাড়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাদেরকে আটক করে বিজিবি কৃষ্ণদয়াল পাড়া বিওপিতে খবর দিলে বিজিবি তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, তাইন্দং সীমান্ত পয়েন্ট দিয়ে যাদেরকে পুশইন করা হয়েছে তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, এর আগে ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর ও তাইন্দং সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১০

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১১

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১২

গন্তব্য

১৩

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৪

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৫

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৬

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৭

আইনজীবী বারে হামলা

১৮

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৯

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

২০
X