কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পরিত্যক্ত ‘রকেট লঞ্চার’ উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লঞ্চার শেল উদ্ধার। ছবি : কালবেলা
রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লঞ্চার শেল উদ্ধার। ছবি : কালবেলা

রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লঞ্চার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় নগরীর মতিহার থানার মির্জাপুর বউ বাজার এলাকা থেকে শেলটি উদ্ধার করা হয়। পরে দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিট মতিহার থানার আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে শেলটি ধ্বংস করে।

আরএমপি মুখপাত্র ও সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টায় রাজশাহীর মতিহার থানাধীন মির্জাপুর বউ বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকরা মাটি কাটার সময় একটি রকেট লঞ্চার শেল দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে ইনচার্জ এসআই আবুল হাসান ও তার নেতৃত্বাধীন টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন।

পরে দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিটের এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল শেলটি ধ্বংস করে।

নিষ্ক্রিয়করণ ও ধ্বংসের সময়ে উপস্থিত ছিলেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক। তিনি জানান, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X