সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাসুদের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় কিশোরী

আটক ভারতীয় কিশোরী। ছবি : কালবেলা
আটক ভারতীয় কিশোরী। ছবি : কালবেলা

নওগাঁর সাপাহারে প্রেমের টানে বাংলাদেশে এসে আটক হয়েছেন এক ভারতীয় কিশোরী। বুধবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সীমান্ত আইনে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের কিশোরীর (১৬) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাপাহার উপজেলার ঘাসডাঙ্গা গ্রামের আফজালের ছেলে যুবক মাসুদের। পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ঘটনার দিন দুপুরে প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরীটি। তবে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নূপুর ও প্রেমিক মাসুদ বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামন পাড়া বিওপির বিজিবি সদস্যরা প্রেমিক মাসুদকে আটক করতে ব্যার্থ হলেও শুধু নূপুরকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ভারতে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ সদস্যরা মেয়েটিকে তাদের দেশের বলে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা মেয়েটিকে সাপাহার থানায় হস্তান্তর করে সীমান্ত আইনে একটি মামলা দায়ের করে।

থানায় কিশোরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ভারতের পাকুয়া কলেজে একাদশ শ্রেণিতে পড়েন তিনি। প্রেমের টানে তিনি মাসুদের সঙ্গে বাংলাদেশে এসেছেন। কিন্তু বিজিবি-বিএসএফের মাঝখনে পড়ে মাসুদ তাকে একা ফেলে পালিয়েছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X