সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আড়তে বসে চিংড়িতে জেলি পুশ করছিল ৬ যুবক, অতঃপর...

চিংড়ি জব্দসহ ৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা
চিংড়ি জব্দসহ ৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : কালবেলা

সাতক্ষীরার একটি আড়তের পাশে একটি ঘরের ভেতরে বসে চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করছিল একটি চক্র। এসময় অভিযান চালিয়ে তাদের ৬ যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে সদর থানার অন্তর্গত ৩০ মাইল বিনেরপোতা মাছের আড়তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা এলাকার অতুল বোদ্দের ছেলে সুব্রত, নারায়ণ বোদ্দের ছেলে রাকিশ বোদ্দ, গুরুপদ বোদ্দের ছেলে আকাশ বোদ্দ, নগরঘাটা নিমতলা এলাকার প্রদীব মন্ডলের ছেলে সবুজ মন্ডল, নগরঘাটা কাপাসডাঙ্গা এলাকার শ্যামলের ছেলে কুমারেশ মন্ডল ও একই এলাকার অমিত সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি প্রনয় বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুশচক্রের ছয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার করা হয় মোট ২৫০ কেজি চিংড়ি। যার মধ্যে ১৫০ কেজির চিংড়িতে ইতোমধ্যে জেলি পুশ করা হয়েছিল। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবশিষ্ট নিরাপদ চিংড়িগুলো সাতক্ষীরার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X