সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের খবরে প্রেমিকার পর নিজেকেও ছুরিকাঘাত সাবেক ছাত্রলীগ নেতার

সঞ্জীবন চক্রবর্তী পার্থ। ছবি : সংগৃহীত
সঞ্জীবন চক্রবর্তী পার্থ। ছবি : সংগৃহীত

বিয়ের খবর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। এতে গুরুতর আহত হয়েছেন ওই তরুণী। এরপর নিজেকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক। বর্তমানে দুজনই সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরশহরের হাসননগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তরুণী (২৬) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযুক্ত সঞ্জীবন চক্রবর্তী পার্থ (২৮) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পার্থ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়। এর মধ্যে মেয়েটির অন্যত্র বিয়ের আয়োজন চলছিল। রোববার (১ জুন) তার বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে তিনি সুনামগঞ্জ শহরে ভাইয়ের বাসায় ছিলেন।

ঘটনার দিন বিকেলে ভাবির সঙ্গে পার্লারে যাওয়ার পথে পার্থ তাকে অনুসরণ করে হাজির হন। পরে ভুক্তভোগীকে একপাশে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। মেয়েটির শরীরে অন্তত ১০টি ছুরির আঘাত রয়েছে বলে জানিয়েছেন তার আত্মীয়রা। এর মধ্যে ৯টি আঘাতই ছিল গভীর। রাতেই সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর পার্থ শহরের ধোপাখালী শশ্মানঘাট এলাকায় গিয়ে নিজ শরীরেও ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। বর্তমানে তিনিও পুলিশি হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই সঞ্জীবন নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান জানান, সঞ্জীবনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X