টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চালক-হেলপারকে বেঁধে ট্রাকসহ ২০ লাখ টাকার তেল ছিনতাই

উদ্ধার ট্রাক। ছবি : কালবেলা
উদ্ধার ট্রাক। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকসহ প্রায় ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে হাত-পা বেঁধে মারধর করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম কালবেলাকে জানান, আহত ট্রাকচালক নওগাঁ সদর উপজেলার আলামিন ও তার সহকারী টিটুকে উদ্ধার করা হয়েছে। ট্রাকের মালিক থানায় এসেছিলেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ট্রাকের মালিকের বরাতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে একটি ওভার ব্রিজে উঠলে রাত ৩টার দিকে একদল লোক ট্রাকটির গতিরোধ করে এবং চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক ও হেলপারকে মারধর করে আহত অবস্থায় ব্রিজের অদূরে ফেলে রেখে যায়। এরপর সাড়ে ৪টার দিকে টহলরত পুলিশ আহত অবস্থায় তাদের দেখে উদ্ধার করে। বিষয়টি ট্রাক মালিককে জানান তারা।

ট্রাকের মালিক সনি জানান, ট্রাকে ৬০টি ড্রামে ১১ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X