মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

ভালো মানুষ সুযোগ না পেলে ফ্যাসিস্টরা আবারও জেঁকে বসবে : সারজিস

গাইবান্ধার সুন্দরগঞ্জের এনসিপি আয়োজিত পথসভায় সারজিস আলম। ছবি : কালবেলা
গাইবান্ধার সুন্দরগঞ্জের এনসিপি আয়োজিত পথসভায় সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে ভালো মানুষদের যদি আমরা উঠে আসার সুযোগ করে না দেই, তাহলে ভালো মানুষরা ধীরে ধীরে হারিয়ে যাবে এবং খারাপ মানুষরা আবারও আমাদের ওপর জেঁকে বসবে। যেভাবে ফ্যাসিস্ট জেঁকে বসেছিল গত ১৬ বছর ধরে।

শনিবার (৩১ মে) রাত পৌনে ১টায় গাইবান্ধার সুন্দরগঞ্জের স্বাধীনতা চত্বরের পথসভায় এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, সৃষ্টিকর্তা আমাদের বিবেকের মধ্যে যে জায়গাটুকু দিয়েছেন আগামীর বাংলাদেশে হাজারো শহীদ এবং লক্ষাধিক আহত যোদ্ধা ভাইদের কথা মাথায় রেখে নিজের সেই বিবেকবোধকে কাজে লাগিয়ে ব্যক্তিস্বার্থ এবং পারিবারিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে আমরা যেন সবার আগে দেশ ও দেশের মানুষ স্বার্থকে প্রাধান্য দেই। আমরা যদি এ কাজটা করতে পারি তাহলে আগামীর বাংলাদেশে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে।

গভীর রাতে হাজারো ছাত্র-জনতার উপস্থিতি আমাদের কমিটমেন্টকে হাজারগুণ বাড়িয়ে দিবে জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার যে অভ্যুত্থান বাংলাদেশে সংঘটিত হয়েছে তাদের নেতৃত্বে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করেছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে উত্তরাঞ্চলের মানুষ সবসময় বৈষম্যের শিকার হয়ে আসছে। গাইবান্ধার মানুষও সেই বৈষম্যের শিকার। সেই অন্যায়ের বিরুদ্ধে সুন্দরগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে, নতুন দিনের প্রত্যাশায় কীভাবে আগামীর বাংলাদেশের দিকে তারা তাকিয়ে আছে। আমরা আর কোনো চাঁদাবাজ, মাদককারবারি ও জনগণের অধিকার হরণকারীকে ক্ষমতায় দেখতে চাই না। শুধু পরিবারতন্ত্র নয়। পারিবারিকভাবে একই মার্কায় ভোট দেওয়ার মানসিকতা থেকেও সবাইকে বেরিয়ে আসতে হবে। ভালো মানুষকে নির্বাচিত করতে হবে।

এনসিপি আয়োজিত পথসভায় দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলার গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুরের পথসভায় নেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X