বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে জাপার মিছিল, যা হলো

জাপার মিছিলে হামলার অভিযোগে একজনকে গণধোলাই দিয়েছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জাপার মিছিলে হামলার অভিযোগে একজনকে গণধোলাই দিয়েছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

শনিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টায় নগরীর ফকির বাড়ি রোডে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আকতার রহমান সপ্রু, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আ. জলিল, যুব সংহতির বরিশাল জেলা সভাপতি নজরুল ইসলাম হেমায়েত ও মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জুম্মান।

জানা গেছে, হামলায় জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে জাপা নেতাকর্মীরা। মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। প্রথমে হতচকিয়ে উঠলেও পরে পাল্টা প্রতিরোধ গড়ে নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে ধরে গণধোলাই দেয়।

মহসিন উল ইসলাম হাবুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হই। এরপর কিছু সন্ত্রাসী বিনা উসকানিতে আমাদের ওপর লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দিয়েছে। সে কে এবং কোন দলের সেটি যেমন খতিয়ে দেখতে হবে তেমনি কার উসকানিতে এ হামলা তাও আমরা জানতে চাই। একই সঙ্গে মব জাস্টিসের নামে চলা অপরাধ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি। তাই গণধোলাইয়ের শিকার ব্যক্তিকে আটক করা হয়েছে বলা যাবে না, হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X