চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, বায়েজিদ সংযোগ সড়কের একপাশ বন্ধ

চট্টগ্রাম নগরে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় বায়েজিদ সংযোগ সড়কের এক পাশে পাঁচ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় বায়েজিদ সংযোগ সড়কের এক পাশে পাঁচ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় বায়েজিদ সংযোগ সড়কের এক পাশে পাঁচ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। খাড়া পাহাড় ঘেঁষা এ সড়কে পাহাড় থেকে মাটি ও গাছ ধসে পড়ায় সতর্কতামূলকভাবে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির এশিয়ান উইমেন ইউনিভার্সিটির পাশে দুটি স্থানে মাটি ধসে সড়কে জমে আছে। পড়ে আছে একটি বড় গাছও। ফলে ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কে এখন একমুখীভাবে যানবাহন চলাচল করছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী আসাদ বিন আনোয়ার জানান, ‘অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা থাকায় সড়কের এক পাশ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরো সড়ক খুলে দেওয়া হবে।’

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘রোববার বেলা ৩টা থেকে সোমবার ৩টা পর্যন্ত ৭৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পরিমাণে কিছুটা কমলেও এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে পাহাড়ধসের আশঙ্কা আছে।’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পাহাড়ধস ও জলাবদ্ধতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটির পাশের পাহাড়ে নজরদারি ও সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় এমন ঝুঁকি তৈরি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X