চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় কারাগারে আসামির মৃত্যু

মৃত মহিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মৃত মহিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার আসামির চুয়াডাঙ্গা জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। তবে পরিবারের লোকজনের দাবি, দর্শনা থানা পুলিশ তাকে আটকের সময় তিনি সুস্থ ছিল, কিন্তু তাকে প্রহার করায় তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

গ্রামবাসী সূত্র জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মরহুম আকবর আলীর ছেলে মহিরুল ইসলাম (৪২) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় তার শ্বশুরবাড়িতে থাকত।

দীর্ঘদিন পর শ্বশুরবাড়ি থেকে রোববার (০১ জুন) সকাল ১০টার দিকে সে নিজ গ্রামের বাড়িতে আসার পর পরই দর্শনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ওই সময় সে সুস্থ ছিল।

মৃতের ভাতিজা সাইদুর রহমানসহ আত্নীয় স্বজনরা জানান, এটা অস্বাভাবিক মৃত্যু। যখন পুলিশ মহিরুলকে আটক করে নিয়ে যায় তখন তিনি সুস্থ ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুর খবর শুনে তারা বাকরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি তদন্ত হওয়া দরকার বলে জানান তারা।

দর্শনা থানার অফিস ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, মহিরুলের নামে মাদক মামলার একটি ওয়ারেন্ট ছিল, তাই দর্শনা থানার এসআই রেজাউল হোসেন তাকে আটক করে। পরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালত সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত থেকে রোববার বিকেল ৫টায় ওই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরদিন সোমবার সকাল ৭টায় জেলখানায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X