পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আম খাওয়া নিয়ে মেয়ের সঙ্গে মায়ের ঝগড়া, অতঃপর...

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় আম খাওয়া নিয়ে মেয়ের সঙ্গে ঝগড়া করে অভিমানে মোছা. জাহানারা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (০৩ জুন) ভোরে উপজেলার হাবাসপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জাহানারা বেগম উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া গ্রামের তুশি মণ্ডলের স্ত্রী।

নিহতের ছেলে লালচাদ মণ্ডল বলেন, এর আগেও আমার মা তিনবার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। সোমবার আমার বোনের সঙ্গে আম খাওয়া নিয়ে ঝগড়া হয়। আমার বোনের ওপর অভিমান করে বাড়ির একটি পেয়ারা গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

তিনি আরও বলেন, রাতে কয়টার সময় গলায় ফাঁস নিয়েছে আমরা কেউ জানি না। সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই বাড়ির পেয়ারা গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলে রয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পাই।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১০

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১১

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১২

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৩

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৪

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৫

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৬

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৭

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৮

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৯

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

২০
X