নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭) ও একই এলাকার আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭)। আহত সাদনান সাকিব (১৭) একই এলাকার শাহাজান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে যান। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বাসে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিটকে পড়ে যান।

খবর পেয়ে ফায়ার এন্ড সিভিল ডিভেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, দাঁড়িয়ে থাকা বাসে মোটসাইকেলটি ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুনিধির আশরাফের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেন মারা যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১০

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১১

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৪

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৫

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৬

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৮

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৯

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

২০
X