ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৭:৫২ এএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সাতসকালে সড়কে ঝরল ৪ প্রাণ

নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রায় বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বুধবার (৪ জুন) সকালে উপজেলার চমুরদির বাবলাতলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার চৌকিখাটা গ্রামের মিজানুর মাতবর ৫০, ও শিবচর উপজেলার মাতবর চরের বাসিন্দা তারা মিয়া মুন্সি (৫০)। অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ভাঙ্গা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবউজ্জাজামান বলেন, বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস টেকেরহাটগামী একটি মাহিন্দ্রাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি ওই স্থানে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। তখন বাসটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১০

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১১

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১২

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৩

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৫

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৬

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৭

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৮

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

২০
X