পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভুট্টাক্ষেতে প্রাণ গেল ৩ শ্রমিকের

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পঞ্চগড়ে ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে উপজেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন- কলেজছাত্র জামিদুল ইসলাম, রব্বানী (৩৫) ও শাহীন ইসলাম (৪৫)। তারা ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) ও কলেজছাত্র জামিদুল ইসলামসহ ১৪ জনের একটি দল পাশের ফকিরের হাট এলাকায় চুক্তিতে ভুট্টাক্ষেতে কাজ করতে যান।

তারা আরও জানান, ক্ষেতের মধ্যে বিদ্যুতের একটি ছেঁড়া তার পড়ে ছিল। তখন বিদ্যুৎ ছিল না। কাজের এক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কয়েকজন আহত হন। এদের মধ্যে কাছাকাছি থাকায় ঘটনাস্থলে কলেজছাত্র জামিদুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই রাব্বানী ও শাহীন মারা যান। হাসপাতালে ভর্তির পর জয় ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জয় ইসলাম বলেন, বিদ্যুতের তারটি ক্ষেতেই পড়ে ছিল। তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ আমার পা ঝিমঝিম করছিল। অন্যরাও বিদ্যুতের শক খেয়ে আহত হয়। আমি দৌড়ে এসে বারবার বিদ্যুৎ অফিসে ফোন দেই। কিন্তু তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন দেয়। একপর্যায়ে বিদ্যুৎ বন্ধ করা হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমার ভাই শাহীন ইসলাম সেখানেই ছটফট করছিল।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, বিদ্যুৎস্পর্শে আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১০

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১১

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১২

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৩

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৪

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৫

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৬

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৮

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৯

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

২০
X