তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

বইয়ের সঙ্গে গাছ উপহার, জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন মাহমুদুল

শিশু শিক্ষার্থীদের গাছ উপহার দিচ্ছেন মাহমুদুল ইসলাম মামুন। ছবি : কালবেলা
শিশু শিক্ষার্থীদের গাছ উপহার দিচ্ছেন মাহমুদুল ইসলাম মামুন। ছবি : কালবেলা

দেশের পরিবেশ রক্ষা ও সচেতনতা কার্যক্রমে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি পর্যায়ে এবার ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’ পাচ্ছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার পরিবেশ ও শিক্ষাকর্মী মাহমুদুল ইসলাম মামুন।

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে মানুষের মধ্যে গাছের চারা বিলি, বই উপহার, প্লাস্টিক ও পলিথিন কুড়িয়ে পরিবেশ রক্ষার কাজে নিয়োজিত আছেন এ তরুণ।

বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। এ দিনেই দেশের পরিবেশ রক্ষা ও সচেতনতা কার্যক্রমে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ মাহমুদুল ইসলাম মামুনকে জাতীয় পরিবেশ পদক-২০২৪ দেওয়া হবে।

মাহমুদুল ইসলাম মামুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাধীন আজিজনগর গ্রামের আজহারুল-মাহমুদা দম্পতির ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন।

জানা যায়, মাস্টার্স পাস করেও চাকরির পেছনে না ছুটে মামুন বেছে নিয়েছেন প্রকৃতি আর মানুষের পাশে দাঁড়ানোর পথ। হাঁস-মুরগি পালন ও সবজি চাষের আয় থেকে গাছের চারা ও বই কিনে সকাল থেকেই সাইকেলে করে ছুটে চলেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। সঙ্গে থাকে পরিবেশ সচেতনতামূলক প্ল্যাকার্ড, গাছের চারা ও বই। এ ছাড়া রাস্তার পাশে গর্ত দেখলে নিজের হাতে ভরাট করে দেন, ঝোপঝাড় পরিষ্কার করেন। বাজারে পড়ে থাকা পলিথিন, মাছ-মাংসের উচ্ছিষ্ট বা প্লাস্টিক কুড়িয়ে রাখেন নির্ধারিত জায়গায়। এভাবে দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে গেছেন পরিবেশ রক্ষায়।

সেই ২০১৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত লক্ষাধিক গাছের চারা বিলি করেছেন মামুন। মহামারিকালেও ঘরে বসে থাকেননি। বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন ফলদ, ভেষজ ও ঔষধি গাছ, সঙ্গে সচেতনতার বার্তা। শুধু গাছ বিলি নয়, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে মামুন গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ পাঠাগারও। একটি বই পড়া শেষ হলে আরেকটি দিয়ে বদলে দেন। বই পড়া শেষে উপহার হিসেবে দেওয়া হয় গাছের চারা। শিশুরা যেন প্রকৃতিকে ভালোবাসে, সে লক্ষ্যে খোলা আকাশের নিচে আয়োজন করেন পাঠের আসর ‘আকাশতলা পাঠশালা’। যেখানে শিশু-কিশোরদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠরাও অংশ নেন।

এদিকে, নিজ গ্রামে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ‘প্রকৃতি পাঠাগার'। মাটির তৈরি তাক, গোল ছাউনি ঘরে গড়া এ পাঠাগারে প্রতিদিন ছুটে আসে বিভিন্ন বয়সী পাঠক।

মাহমুদুল ইসলাম মামুন বলেন, পরিবেশ নিয়েই বাঁচতে চাই, মরতেও চাই। গাছ নেই তো অক্সিজেন নেই। পরিবেশ না থাকলে আমরাও থাকব না। আমি বিশ্বাস করি, প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের অস্তিত্বকে ভালোবাসা। সরকার আমাকে যে স্বীকৃতি দিচ্ছে, তাতে আমি খুব কৃতজ্ঞ। এ পদক আমি আমার মাকে উৎসর্গ করছি। মা না থাকলে হয়তো এতটা পথ আসা হতো না।

মামুনের মা মাহমুদা বেগম বলেন, ছেলেটা ছোট থেকেই গাছ-প্রকৃতি ভালোবাসে। আজ সরকার তার কাজকে স্বীকৃতি দিচ্ছে, এতে আমি একজন মা হিসেবে গর্বিত।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, মামুন একজন প্রকৃত পরিবেশ বন্ধু। আমরা দীর্ঘদিন ধরে তাকে মনোনয়নের জন্য সুপারিশ করেছি। অবশেষে তার কাজ স্বীকৃতি পেয়েছে, আমরা গর্বিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X