কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

টুং টাং শব্দই বলছে ঈদ এসেছে কামারপাড়ায় 

পটুয়াখালীর কলাপাড়ায় কোরবানির অনুষঙ্গ ঘিরে কামারপাড়ায় ব্যস্ততা। ছবি : কালবেলা
পটুয়াখালীর কলাপাড়ায় কোরবানির অনুষঙ্গ ঘিরে কামারপাড়ায় ব্যস্ততা। ছবি : কালবেলা

ধর্মপ্রাণ মুসুল্লিদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদকে ঘিরেই আল্লাহর দরবারে বিশেষ নেকি পাওয়ার আশায় পশু কোরবানি দিয়ে থাকেন মুসলিম সম্প্রদায়। তবে এই পশু জবাই ও মাংসের টুকরা প্রস্তুতিতে এর অন্যতম অনুষঙ্গ (লোহা সদৃশ) ধারালো ছুরির ব্যবহার অপরিহার্য। তাই আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়ে ক্রেতাদের মন জয় করতে ঘাম ঝড়াচ্ছেন কামাররা। তাদের দোকানগুলোতে এখন নতুন ছুরির কাঠামো তৈরিসহ চাকুতে নিখুঁত শান দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। আর কর্মচাঞ্চল্য গোটা এলাকায় হাতুড়ির টুং টাং শব্দই বলছে ঈদ এসেছে কামার পাড়ায়।

পটুয়াখালীর কলাপাড়ায় কোরবানির অতীব প্রয়োজনীয় অনুষঙ্গ ধারালো ছুরি তৈরিতে হাত চালাচ্ছেন কামাররা। এসব কারিগরদের দোকানের সামনেই ধারালো নতুন ছুরির পসরা সাজিয়েছেন প্রস্তুতকারীরা। আর দোকানের মধ্যেই দগদগে লাল লোহার খণ্ড হাতুড়ি পেটা করে টেকসই ধারালো ছুরি তৈরি করছেন কঠোর পরিশ্রমকারীরা। যা দেখে চোখ সরানো মুশকিল।

আর প্রতিটি দোকানের সামনেই ভিড় করে আছেন ছুরি সংগ্রহে আসা ক্রেতারা। এদের কেউ এসেছেন নতুন ছুরি কিংবা চাপাতি, দা, বঁটি কিনতে। আবার কেউ এসেছেন ঘরে থাকা পুরানো ছুরি সান দিয়ে ধারালো করে নিতে। এদেরই একজন পৌর শহরের কামার পট্রিতে চাপাতি কিনতে আসা আবুল কালাম জানান, ঘরে থাকা চাপাতি ভেঙে যাওয়ায় নতুন একটি চাপাতি ৫শ’ টাকা দরে কিনতে হয়েছে তাকে। তবে সঙ্গে করে পুরানো দা, বঁটি নিয়ে এসেছেন সান করিয়ে নিবেন বলে।

আরেক ক্রেতা নিজাম উদ্দিন বলেন, কোরবানির মাংস কাটতে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। তাই ছোট চাকুসহ একটা বটি কিনেছেন। কসাইদের পাশাপাশি তিনি নিজেও কাজে হাত চালাবেন। এদিকে কামারপাড়ার বাসিন্দারা বলছেন ছুরি তৈরির সব উপকরণের দাম বৃদ্ধি হলেও দাম বাড়েনি তাদের তৈরিকৃত ছুরির। বস্তা প্রতি কয়লায় শতাধিক টাকা বৃদ্ধি পেয়েছে। সঙ্গে বেড়েছে বদলার মজুরিও।

কামার দোকানি রাধেশ্যাম কর্মকার বলেন, গত বছরের তুলনায় এবছর বিক্রি অনেকাংশে কম। তবে পুরান ছুরি সান করে নিতে ভিড় করছেন ক্রেতারা। তিনি বলেন, গত বছরের মত এবছরও নতুন চাপাতির কেজি ৫শ’ টাকা, বটি ৬শ’ টাকা দরেই বিক্রি হচ্ছে। এছাড়া ছোট ছুরি এক পিচ ১২০ টাকা আর জবাই ছুরি বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকায়।

আরেক কারিগর দিবেন মজুমদার বলেন, গত বছরের ৭শ’ টাকার বদলার মজুরি এবছর বেড়ে ১ হাজার টাকা হয়েছে। একই সঙ্গে বেড়েছে কয়লাসহ অন্যান্য উপকরণের দাম। কিন্তু দা, ছুরি সান দেওয়ার মজুরি এখনও ৫০/৬০ টাকাই রয়ে গেছে। যার ফলে অনেক কারিগররা কামার পেশা পরিবর্তন করে বিকল্প পেশায় নিযুক্ত হচ্ছেন। শুধু অনেক কামাররা তাদের ঐতিহ্য ধরে রাখতে এই পেশাকে আঁকড়ে ধরে আছেন।

তিনি বলেন, কামারদের সরকারি সহায়তা অতিপ্রয়োজনীয় হয়ে পরেছে। তাই সরকারের প্রতি জোর অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, এই পেশাটা খুবই পরিশ্রমের একটা পেশা। তাদের পাশে থাকার চেষ্টা থাকবে। এছাড়া সংশ্লিষ্ট দফতরে তাদের জন্য লিখিতভাবে জানানো হবে। যাতে করে অবহেলিত এই গোষ্ঠীটি সরকারি সুযোগ সুবিধা পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X