সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৬:৩২ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত টোলের টাকা ফেরত নিয়ে দিল সেনাবাহিনী

সিরাজগঞ্জের ১১টি পশুর হাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের ১১টি পশুর হাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ছবি : কালবেলা

গরু ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত টোল আদায় বন্ধে সিরাজগঞ্জের ১১টি পশুর হাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে ৬৫ গরু ব্যবসায়ীর কাছ থেকে আদায় করা অতিরিক্ত ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা ফেরত নিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের নেতৃত্বে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ১১টি হাটে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এবং স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানায়, সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের নেতৃত্বে কয়েক দিন যাবত সিরাজগঞ্জের প্রত্যেকটি পশুর হাটে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন প্রান্তের ১১টি গরুর হাটে অতিরিক্ত টোল আদায়কারী ইজারাদারদের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে ৬৫ গরু ব্যবসায়ীর কাছ থেকে আদায় করা ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা ইজারাদারদের কাছ থেকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়।

গরু ব্যবসায়ীরা জানান, সেনাবাহিনীর এ অভিযান দেশে বিরল ঘটনা। ইতোপূর্বে বাংলাদেশের যে কোনো বাজার থেকে আদায় করা অতিরিক্ত টোল ফেরতের ঘটনা কোথাও ঘটেনি। এ অভিযান চলমান থাকায় হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে তাদের সর্বোচ্চ সন্তুষ্টি জানা যায়।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X