মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিছানায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ, পাশে পিস্তল ও চিরকুট

নিহত আব্দুর রহমান উজ্জ্বল। ছবি : কালবেলা
নিহত আব্দুর রহমান উজ্জ্বল। ছবি : কালবেলা

কুষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।

রোববার (০৮ জুন) সকালে উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থাকা পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান উজ্জ্বল (৩৫) একই ইউনিয়নের পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছাড়াও স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। তবে অস্ত্রের উৎস তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজমোড় এলাকায় নিজ জমির উপর একটি টিনের ছাপড়া ঘরে নিজে থাকতেন উজ্জ্বল। রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে জানালা দিয়ে বিছানার উপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেয়।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে পৈতৃক বাড়ি থেকে একটু দূরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জ্বল। প্রায় তিন মাস আগে বনিবনা না হওয়ায় বউ তাদের একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে ওই বাড়িতে উজ্জ্বল একাই থাকত। বেশ কিছুদিন ধরে মানসিকভাবেও ভেঙে পড়েছিল সে।

এ বিষয়ে পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের এএসআই শামসুল হক বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি বিছানার উপর ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেয়। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথমিক ধারণা করছি আত্মহত্যা করেছে ওই যুবক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X