মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্রের বিছানার নিচে মিলল স্নাইপার

স্নাইপার
যৌথবাহিনীর অভিযানে উদ্ধার স্নাইপার রাইফেল। ছবি : সৌজন্য

নড়াইলের কালিয়া উপজেলায় সোহান মোল্যা নামে এক কলেজছাত্রের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার (৯ জুন) নড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্নাইপার রাইফেল উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।

রোববার (৮ জুন) মধ্যরাত থেকে সোমবার (৯ জুন) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে রাইফেলটি উদ্ধার করা হয়।

অভিযুক্ত কলেজছাত্র সোহান মোল্যা (২৬) পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে সে এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিল। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে।

অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা অস্ত্রটি কালিয়া থানায় হস্তান্তার করেছে সেনাবাহিনী। এ বিষয়ে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X