কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ডিসেম্বরে নির্বাচন করতে না পারলে বর্তমান সরকার বিতর্কিত হয়ে থাকবে’

বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না করতে পারলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সোমবার (৯ জুন) বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে স্থানীয় যুবসমাজের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও চরমোনাই ইউনিয়নে নলচর বাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, দেশের প্রয়োজনে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে যখন মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে, তখনই নানা প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব ঘটে।

তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারগুলো যখন মানুষের ভোটের অধিকার পুনঃ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছে তারা কখনো সেইসব সরকারের উপদেষ্টা পদে থাকাবস্থায় কোন দলের পক্ষে কাজ করেনি।

রহমাতুল্লাহ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নানাভাবে দুই একটি দলের দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কথা বলছেন। এতে করে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশিত হচ্ছে। তারা যদি ডিসেম্বরের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে।

তিনি বলেন, যারা জিয়া পরিবারকে ধ্বংস করে দিতে চেয়েছিল সেই পরিবারই ধ্বংস হয়ে গেছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, প্রতিযোগিতামূলক রাজনীতির চর্চা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হাওলাদার, আনোয়ার হোসেন টিটু, আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, রুহুল আমিন রুবেল, কামরুল ইসলাম রিফাত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১০

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৩

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৬

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৭

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৮

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৯

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

২০
X