নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতা আটক

চাঁদাবাজির সময় আটক বিএনপির দুই নেতা। ছবি : কালবেলা
চাঁদাবাজির সময় আটক বিএনপির দুই নেতা। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (১১ জুন) রাত পৌনে ১২টার দিকে কেন্দুয়া পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী।

আটকরা হলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহসম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) ও পৌর শ্রমিকদলের ধর্মবিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। তাদের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে।

স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকায় চলাচলকারী প্রতিটি বাস থেকে দলের নাম ভাঙিয়ে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। স্থানীয়দের কয়েকজন চাঁদাবাজির এমন তথ্য প্রামণের ভিডিও ফুটেজ ও ছবি পার্শ্ববর্তী মদন সেনাক্যাম্পে পাঠায়।

পরে বুধবার রাতে বাসস্ট্যান্ডে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। চাঁদা তোলার সময় হাতেনাতে ওই দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

সেনা কর্মকর্তা মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, চাঁদাবাজি করার সময় ওই দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন সহযোগীর নাম জানিয়েছে। ওই নামগুলো পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি আটক দুজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক দুজনসহ ৯ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১০

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১১

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১২

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৩

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৪

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৫

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৬

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৭

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৮

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৯

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

২০
X