জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দাওয়াতে শ্বশুরবাড়ি না যাওয়ায় জামাইকে বেধড়ক মারধর

দেওয়ানগঞ্জ মডেল থানা। ছবি : কালবেলা
দেওয়ানগঞ্জ মডেল থানা। ছবি : কালবেলা

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের দাওয়াতে শ্বশুরবাড়িতে না যাওয়ায় জামাইকে পেটানোর অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে মারধরের শিকার হয়েছেন ভুক্তভোগী জামাইয়ের বোনজামাই ও মা।

বুধবার (১১ জুন) উপজেলার দক্ষিণ কাঁঠালবিল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কাঁঠালবিল গ্রামের বাসিন্দা সুরুজ আলীর ছেলে সাকোয়াত হোসেনের সঙ্গে একই গ্রামের আইয়ুব আলীর মেয়ের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে জামাই সাকোয়াতকে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া হয়। পূর্বের পারিবারিক বিরোধের কারণে তিনি দাওয়াতে সাড়া দেননি। এতে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়।

এরপর সাকোয়াতের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তার বাড়িতে গিয়ে দাওয়াতে না যাওয়ার কারণ জানতে চান। কথাকাটাকাটির একপর্যায়ে তারা সাকোয়াতের ওপর হামলা করেন। তাকে এলোপাতাড়ি মারতে শুরু করলে তার বোনজামাই এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। সাকোয়াতের মা এগিয়ে আসলে তাকেও হেনস্তা করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

আহত সাকোয়াত হোসেন বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। আগেও তারা আমাকে অবমূল্যায়ন করেছে। তাই এবার আমি সেখানে যাইনি। কিন্তু তারা আমার বাড়িতে এসে যা করল, তা অমানবিক। শুধু মারধরই নয়, তারা ঘরবাড়ি ভাঙচুর করেও গেছে।

এ বিষয়ে জানতে শ্বশুর আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

স্থানীয় হাতিভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি অত্যন্ত অনভিপ্রেত এবং লজ্জাজনক। আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান কালবেলাকে জানান, জামাইকে শ্বশুরবাড়ির লোকজন মেরেছে এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X