ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খেলনা পিস্তল নিয়ে দোকানিকে হুমকি, এলাকায় চাঞ্চল্য

সেনাবাহিনীর হাতে আটক ২ কিশোর। ইনসেটে উদ্ধার হওয়া খেলনা পিস্তল। ছবি : কালবেলা
সেনাবাহিনীর হাতে আটক ২ কিশোর। ইনসেটে উদ্ধার হওয়া খেলনা পিস্তল। ছবি : কালবেলা

দুই কিশোর হঠাৎ ‘খেলনা পিস্তল’ নিয়ে এক ব্যবসায়ীর দোকানে চাঁদা দাবি করে। টেবিলের ওপর পিস্তলটি রেখে গ্লাসে একটি লাথি দেয়। এ সময় বলতে থাকে, ‘ক্যাশবাক্সে যা আছে বের কর, নইলে গুলি করে মাইরা ফেলব।’ এমন পরিস্থিতিতে দুই কিশোরকে আশপাশের দোকানিরা এসে আটকে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে আটক করে এবং খেলনা পিস্তলটি উদ্ধার করে।

শুক্রবার (১৩ জুন) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হরিবরাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২নং গেট সংলগ্ন এলাকায় এমন ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার হরিবরাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২নং গেট সংলগ্ন এলাকায় মেসার্স খান হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক্সের দোকান পরিচালনা করেন মেহেদী হাসান। তার বাড়ি গফরগাঁও হলেও দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করে ব্যবসা করেন। শুক্রবার সকাল ১০টার দিকে তার দোকানে দুই কিশোর এসে দাঁড়ায়। দুই কিশোরের একজনের বয়স ১৬ এবং আরেকজনের বয়স ১৭ বছর।

তারা দুজনই গফরগাঁও উপজেলার বাসিন্দা। দুই কিশোর দোকানটিতে গিয়ে মেহেদী হাসানের সামনে কোমর থেকে পিস্তলটি বের করে টেবিলে রাখে। ওই সময় একজন দোকানের একটি গ্লাসে লাথি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। কিশোররা দোকানি মেহেদী হাসানকে বলতে থাকে, ‘ক্যাশবাক্সে যা আছে বের কর, নইলে গুলি করে মাইরা ফালব।’ পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই কিশোরকে আটক করে ফেলে। খবর দেওয়া হয় পুলিশ-সেনাবাহিনীকে। পরে পুলিশ এসে দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।

ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, আমার দোকানে হঠাৎ দুই কিশোর এসে কিছু না বলেই কোমর থেকে পিস্তল বের করে হুমকি দিতে থাকে। টাকার দাবি করে। তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার সঙ্গে বাকবিতণ্ডা চলার সময় অন্য ব্যবসায়ীরা জড়ো হলে কিশোরদের আটকে ফেলা হয়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, খেলনা পিস্তল দেখিয়ে দোকান থেকে হুমকি-ধামকি দিয়ে টাকা নিতে চেয়েছিল দুই কিশোর। খবর পেয়ে দুই কিশোরকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটক দুই কিশোর জানিয়েছে স্থানীয় এক ডাকাতের কাছ থেকে তারা খেলনা পিস্তলটি নিয়ে দোকানটিতে গিয়েছিল। তাকেও (ডাকাত) আমরা ধরতে চেষ্টা করছি। খেলনা পিস্তল দেখিয়ে ব্যবসায়ীর দোকানে টাকা দাবি করার ঘটনায় নিয়মিত একটি মামলা হবে। মামলা শেষে কিশোরদের আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১০

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১১

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১২

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৩

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৪

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৫

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৭

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৮

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৯

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

২০
X