গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

বাল্যবিয়ের প্রতীকী ছবি।
বাল্যবিয়ের প্রতীকী ছবি।

বরিশালের গৌরনদীতে বাল্যবিয়ে করতে গিয়ে শাহীন হাওলাদার নামের এক সিঙ্গাপুর প্রবাসীকে জরিমানা গুনতে হয়েছে। তবে প্রবাসী হওয়ায় জরিমানার অর্থ মিটিয়েই সাজা থেকে রক্ষা পেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ জুন) উপজেলার টিকাসার গ্রামে ঘটনাটি ঘটে। শাহীন উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি বিয়ের জন্য দেশে আসেন।

শনিবার (১৪ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার টিকাসার গ্রামের ১৫ বছরের এক কিশোরীর বাল্যবিয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট চালিয়ে বর শাহীনকে ৫০ হাজার টাকা ও কনের বাবা মোসলেম সরদারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও কনেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

তিনি আরও বলেন, গত ২০ দিন আগেও প্রবাসী শাহীন অন্য একজায়গায় বাল্যবিয়ে করতে গিয়ে আটক হয়েছিলেন। সে সময় প্রবাসী বিবেচনায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X