শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

স্বামী ঝুলছিলেন গাছে, মাঠে পড়ে ছিল স্ত্রীর মরদেহ

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

যশোরের শার্শায় নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, অভাবের তাড়নায় তারা আত্মহত্যা করেছেন।

শনিবার (১৪ জুন) সকালে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে মনিরুজ্জামানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বাড়ির পাশে ফাঁকা মাঠে স্ত্রী রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাজ না থাকায় সংসারে ছিল অভাব। এমনকি শেষ কিছুদিন ঘরে খাবারও ছিল না। মানসিক কষ্টে তারা হয়তো এই পথ বেছে নিয়েছে।

ঘটনার বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য এবং প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, পারিবারিক হতাশা ও অভাবের কারণে মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে হত্যা করে পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন, সঠিক তথ্য উদঘাটনে কাজ চলছে।

তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১০

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১১

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১২

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৩

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৪

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৫

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৬

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৭

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৮

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৯

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

২০
X