ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেতলাল থানায় ১০ মাসে ৫ ওসির বদলি

ক্ষেতলাল থানা, জয়পুরহাট। ছবি : কালবেলা
ক্ষেতলাল থানা, জয়পুরহাট। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় ৫ আগস্টের পর থেকে ১০ মাসে ৫ ওসির বদলির ঘটনা ঘটেছে! মাত্র ১০ মাসের ব্যবধানে থানাটিতে দায়িত্ব পালনে আসা একে একে পাঁচ অফিসার ইনচার্জ (ওসি) বদলি হয়েছেন। কয়েক মাস পর পর ওসি বদলির এ ঘটনাগুলো ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

প্রতিটি ওসির মেয়াদকাল ছিল তুলনামূলকভাবে কম, কেউ কেউ মাত্র কয়েক মাসের মধ্যেই বদলি হয়ে যান। থানায় দীর্ঘমেয়াদি স্থায়িত্বে না থাকায় প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী কৌশল গ্রহণে প্রভাব পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

ক্ষেতলালের সুশীল সমাজের অনেকেই বলছেন, একটি থানার নেতৃত্বের বারবার পরিবর্তন হলে মামলা তদন্ত, মাদক নিয়ন্ত্রণ, রাজনৈতিক সহনশীলতা এবং জনগণের আস্থা প্রতিষ্ঠায় ব্যাঘাত ঘটে। ক্ষেতলালের সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেও এই বদলিকে অনেকে বিশেষ বার্তা হিসেবে দেখছেন।

ক্ষেতলাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলী কালবেলাকে বলেন, কিছুদিন পর পর ওসিদের বদলি ক্ষেতলাল থানার আইনশৃঙ্খলার উপর ব্যাপক প্রভাব ফেলছে। কোনো নতুন ওসি এলে থানা এলাকার গ্রাম, ওয়ার্ড, ক্রিমিনাল, ক্রাইমজোন, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধিদের চেনার আগেই আবার বদলি হয়ে যাচ্ছে। এতে করে ক্ষেতলাল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে কেউই ভালোভাবে কাজ করতে পারছে না। এ নিয়ে জনমনেও তৈরি হচ্ছে নানা জল্পনা-কল্পনা, তৈরি হচ্ছে নানাবিধ প্রশ্ন!

ক্ষেতলাল থানার সদ্য বিদায়ী ওসি ফরিদ উদ্দিন কালবেলাকে বলেন, আমি দেড় মাস ওই থানায় দায়িত্ব পালন করেছি। সেখানকার মানুষ যথেষ্ট ভালো। আমাকে সেখান থেকে জয়পুরহাট সদর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আমি শুক্রবার রাতেই এখানে যোগদান করেছি।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহাব কালবেলাকে বলেন, এই বদলিগুলো প্রশাসনিক কারণে হচ্ছে। এসবের অন্য কোনো কারণ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X