সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা খোরশেদ আলম

সাভার পৌরসভার জামসিং এলাকায় কাঙ্গালিনী সুফিয়ার ভাড়া বাসায় যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। ছবি : কালবেলা
সাভার পৌরসভার জামসিং এলাকায় কাঙ্গালিনী সুফিয়ার ভাড়া বাসায় যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। ছবি : কালবেলা

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

শনিবার (১৪ জুন) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সাভার পৌরসভার জামসিং এলাকায় কাঙ্গালিনী সুফিয়ার ভাড়া বাসায় যান। এ সময় শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবায় নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

চিকিৎসা সহায়তা পেয়ে আবেগাপ্লুত কাঙ্গালিনী সুফিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনেক দিন পর কারও কাছে মনে হলো আমি আপন।’

এ সময় খোরশেদ আলম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। কাঙ্গালিনী সুফিয়া আমাদের দেশের সম্পদ। আজ বিএনপির পক্ষ থেকে তার পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২ নম্বর ওয়ার্ডের মো. ইয়ার রহমান উজ্জ্বল, ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউনুস খান ও ৮ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, কাঙ্গালিনী সুফিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। এক সময় যিনি দেশের নানা প্রান্তে গান গেয়ে মানুষকে মুগ্ধ করতেন, আজ তিনি মানবেতর জীবনযাপন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X